নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বাবুর হাট শেখেরচর এলাকায় দুটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। আজ রোববার দুপুর পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাত্ক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আর আহতদের ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, ওই এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নরসিংদীগামী মেঘালয় লাক্সারি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শ্যামলী পরিবহনের পেছনে থাকা একটি ট্রাক এসে বাসটির সঙ্গে ধাক্কা খায়। এতে মেঘালয়ের ওই চার যাত্রী মারা যান। এই দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।