নরসিংদীতে হরতালে অটোরিকশা ভাঙচুর, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে আজ মঙ্গলবার ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে পিকেটাররা। পিকেটিং করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিরের নেতৃত্বে সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় একটি অটোরিকশা ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মিন্টু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। মাধবদীতে পিকেটিং করার সময় সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিন মেম্বার ও ছাত্রনেতা ইসহাক মিয়াকে আটক করেছে পুলিশ।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।