নরসিংদীর এসপি ও দুই অতিরিক্ত এসপি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলা পুলিশ সুপার আক্কাস উদ্দিন ভূঁইয়া এবং দুই অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক (অপরাধ শাখা) ও মো. এনামুল কবিরকে (বিশেষ শাখা) প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার রাতে প্রথম আলোকে এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার। নরসিংদী জনপ্রিয় মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেনকে গত মঙ্গলবার হত্যা করে মুখোশধারী সন্ত্রাসীরা। এ ঘটনায় লোকমান হোসেনের ভাই কামরুজ্জামান গতকাল বৃহস্পতিবার রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাইসহ ১৪ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এর পরপরই আজ জেলা পুলিশের শীর্ষ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো।