নরসিংদীর ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা ও স্পিকারের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও স্পিকার মো. আবদুল হামিদ নরসিংদীতে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আহত ব্যক্তিদের যথাযথ চিকিত্সার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীতে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের অবিলম্বে সুচিকিত্সার ব্যবস্থা এবং অবিলম্বে উদ্ধারকাজে অংশ নেওয়ার জন্য সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া নিরপেক্ষ ব্যক্তি দ্বারা নরসিংদীর ট্রেন দুর্ঘটনার তদন্ত করার জন্য সরকারের কাছে দাবি করেছেন। খালেদা জিয়া এক শোকবার্তায় ট্রেন দুর্ঘটনায় যাঁরা নিহত হয়েছেন তাঁদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। আহত ব্যক্তিদের সুচিকিত্সার ব্যবস্থা করার জন্য খালেদা জিয়া সরকারের কাছে দাবি জানিয়েছেন।নরসিংদীতে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রাণহানি ও হতাহতের ঘটনায় জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এ ছাড়া দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। —বাসস