নরসিংদীর পৌর মেয়র গুলিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন অজ্ঞাত মুখোশধারীদের গুলিতে নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসে ছিলেন লোকমান। এ সময় কয়েকজন মুখোশধারী তাঁর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। তারা লোকমান হোসেনের পেটে, বুকের বাম পাশে ও ডান হাতে চারটি গুলি করে। আহত অবস্থায় তাঁকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।