নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে আগুন, কাল ক্লাস-পরীক্ষা হবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে আগুন লেগেছে। তবে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।এদিকে কাল বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আজ রোববার রাত পৌনে ৯টার দিকে তাঁরা আগুনের খবর পান। এরপরে নয়টি ইউনিট আগুন নেভাতে ছুটে যায়। ১০ তলা বিশ্ববিদ্যালয় ভবনটির ভূগর্ভস্থ তলায় আগুন লাগে। রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। আগুন ওপরের তলাগুলোতে ছড়ায়নি।সংশ্লিষ্টরা জানান, ওই তলায় ভবনের বড় জেনারেটর রয়েছে। সেগুলো থেকে আগুনের সূত্রপাত হতে পারে।