নর্দমা থেকে হলেও হামলাকারীদের খুঁজে বের করতে হবে: পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্কোর পাতাল রেলস্টেশনে সোমবারের আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯-এ দাঁড়িয়েছে। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন গতকাল মঙ্গলবার বলেছেন, নর্দমায় লুকিয়ে থাকলেও হামলাকারীদের খুঁজে বের করতে হবে। এ হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দেশটি গতকাল জাতীয় শোক দিবস হিসেবে পালন করে। সব পতাকা ছিল অর্ধনমিত। যে দুটো পাতাল রেলস্টেশনে হামলা চালানো হয় সেখানে শোকসন্তপ্ত মস্কোবাসী নিহতদের উদ্দেশে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানায়।পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে পুতিন আরও বলেন, নজরদারি ক্যামেরাগুলো হামলাকারীদের খুঁজে বের করতে পারেনি। কিন্তু যেখান থেকেই হোক তাদের খুঁজে বের করতে হবে। হামলায় আহতদের মধ্যে এক তরুণী গতকাল মারা গেলে মৃতের সংখ্যা ৩৯-এ পৌঁছে বলে জানিয়েছেন মস্কোর স্বাস্থ্য দপ্তরের প্রধান আন্দ্রেই সেল্টসোভস্কি। তিনি বলেন, ৭১ জন আহত ব্যক্তি এখনো হাসপাতালে চিকিত্সাধীন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। — রয়টার্স