নলছিটিতে ফিরোজা আমু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা বিজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৯ মার্চ থেকে শুরু হয়েছে দ্বিতীয় ফিরোজা আমু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম দিনের খেলায় তালতলা একাদশ প্রথমে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৩ রান করে। জবাবে নলবুনিয়া ইয়ং স্টার ক্লাব আট উইকেটে জয়ের লক্ষে পৌঁছে যায়। ওই ক্লাবের অজির ৬৪ রানে অপরাজিত থেকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন: ৩৯তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলপর্যায়ে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ৬ মার্চ ঝালকাঠির পুরাতন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।প্রথমে কাঁঠালিয়া একাদশ ব্যাট করতে নেমে নয় ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৩ রান সংগ্রহ করে। জবাবে সরকারি উচ্চবিদ্যালয় কোনো উইকেট না হারিয়ে এক ওভারে ২৭ রান করে চ্যাম্পিয়ন হয়। রাজাপুরে দুটি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা: রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা মাধ্যমিক বিদ্যালয় ও আদাখোলা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৭ মার্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি ঝালকাঠি-১ আসনের সাংসদ বজলুল হক হারুন, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জব্বার সিকদার, বড়ইয়া ডিগ্রি কলেজের মো. মনিরুজ্জামান প্রমুখ। প্রতিযোগিতায় ২৫টি ইভেন্টে ২০০ প্রতিযোগী অংশ গ্রহণ করে।