নলছিটিতে ফুটবল প্রশিক্ষণ কোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া পরিদপ্তরের বর্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি ২ ফেব্রুয়ারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম কবির এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ঝালকাঠি জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক ও মো. নাসির উদ্দিন হাওলাদার। প্রশিক্ষণে পাঁচটি বিদ্যালয়ের ৩০ জন খুদে ফুটবল প্রশিক্ষণার্থী অংশ নেয়। প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন মো. আবু জাফর ও প্রদীপ কুমার।