না মানলেই শাস্তির খড়্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসে বা গাড়িতে কেউ শরীরে সিটবেল্ট না বাঁধলে এবং যানবাহন চালানোর সময় চালক মুঠোফোনে কথা বললে কী শাস্তি দেওয়া হবে, তার সুনির্দিষ্ট কোনো বিধান নেই মোটরযান বিধিমালায়। তাই যাত্রী বা চালক সিটবেল্ট ব্যবহার না করলে এবং চালক চলন্ত যানে মুঠোফোনে কথা বললে মোটরযান বিধির ১৩৭ ধারা অনুযায়ী ২০০ টাকা জরিমানা করা হবে। কিংবা ১৪০ ধারা অনুযায়ী ৫০০ টাকা জরিমানা বা এক মাসের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত করবেন ভ্রাম্যমাণ আদালত। মোটরসাইকেলের চালক ও এর আরোহী হেলমেট না পরলে একই শাস্তির মুখোমুখি হবেন। কোনো পথচারী ফুটওভারব্রিজ ও জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার না হলে তাকে ডিসিসির নিয়মে পাঁচ টাকা জরিমানা করা যাবে।