নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে নাইক্ষ্যংছড়ির লেমুছড়ি সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যাওয়ায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছে।নিহতেরা হলেন নূরুল আলম (১২), আবদুর রশিদ (৪৫) ও আবুল কালাম (৫৫)। আহত দুজনকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।আজ শনিবার লেমুছড়ি সড়কের কোমর ওঠানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতেরা সবাই গাছ কাটা শ্রমিক ও ট্রাকের যাত্রী বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ নাইক্ষ্যংছড়ি-লেমুছড়ি সড়কে ১০ জন যাত্রীসহ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কোমর ওঠানে পাহাড়ি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।