নাইজারে পলায়ন নাকচ করলেন গাদ্দাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার পলাতক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি প্রতিবেশী দেশ নাইজারে পালিয়ে যাওয়ার কথা নাকচ করেছেন। আজ বৃহস্পতিবার সিরিয়াভিত্তিক আরাই টেলিভিশনে প্রচারিত এক বার্তায় গাদ্দাফি দাবি করেছেন, তিনি লিবিয়াতেই আছেন এবং বিরোধীদের পরাজিত করা হবে। টেলিভিশনে প্রচারিত গাদ্দাফির ওই বার্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টিভি চ্যানেলটি দাবি করেছে, গাদ্দাফি লিবিয়ার ভেতর থেকেই তাদের ফোন করেছেন। অজ্ঞাত স্থান থেকে সংক্ষিপ্ত বার্তায় গাদ্দাফি বলেন, তাঁর বাহিনী বিদ্রোহী ও ন্যাটোকে পরাজিত করে মিছিল করবে। তিনি বলেন, ‘ত্রিপোলিতে ইঁদুরদের বিরুদ্ধে তরুণেরা প্রতিরোধ গড়ে তুলতে এবং তাদের ধ্বংস করে দিতে প্রস্তুত।’গাদ্দাফির এক ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তার প্রতিবেশী দেশ নাইজারে পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, কর্মকর্তাদের নাইজারে যাওয়া-আসার বিষয়টি এই প্রথম নয়। তবে এটা তাঁদের পলায়ন কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।