নাইজারে সাদি গাদ্দাফি পর্যবেক্ষণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রতিবেশী দেশ নাইজার। তবে সাদিকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলেও গতকাল সোমবার নাইজার সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। খবর রয়টার্স।এর আগে নাইজার সরকারের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত অতিক্রম করে গাদ্দাফির ছেলে সাদি তাদের দেশে আশ্রয় নিয়েছেন। লিবিয়ার বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) সাদি গাদ্দাফিসহ অন্য পলাতকদের তাদের হাতে তুলে দেওয়ার জন্য নাইজারের কাছে অনুরোধ জানিয়েছে।গতকাল নাইজার সরকারের এক মুখপাত্র বলেছেন, ‘সরকারের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। সাদিকে ধরতে কোনো আন্তর্জাতিক অনুসন্ধানও চালানো হচ্ছে না। লিবিয়া থেকে আসা অন্যদের মতো তিনিও পর্যবেক্ষণে আছেন।’