নাইজারে সেনা অভ্যুত্থান: প্রেসিডেন্ট বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজারে সেনা অভ্যুত্থানের পর দেশটির প্রেসিডেন্ট মামাদো তারজাকে আটক করা হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক সেনা অভ্যুত্থানের পরিকল্পনাকারী দল সুপ্রিম কাউন্সিল ফর দ্য রেস্টোরেশন অব ডেমোক্রেসির (সিএসআরডি) মুখপাত্র বলেন নাইজারের সংবিধান বাতিল করা হয়েছে। দেশ এখন তাঁদের নেতৃত্বে বলে তিনি দাবি করেন। প্রেসিডেন্টকে সেনাছাউনিতে আটক রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে সরকারের অনেক মন্ত্রীও আছেন বলে বিবিসির খবরে জানা যায়।টেলিভিশনে দেওয়া ঘোষণায় সামরিক অভ্যুত্থানের নেতাকে সামরিক বাহিনীর পোশাকে দেখা গেছে। তিনি বলেন, নাইজারে গণতন্ত্র ও সুশাসন সমুন্নত রাখতে সুপ্রিম কাউন্সিল ফর দ্য রেস্টোরেশন অব ডেমোক্রেসি (সিএসআরডি) দলকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সংবিধান পরিবর্তন করার জন্য প্রেসিডেন্ট তারজা এর আগে ব্যাপকভাবে সমালোচিত হন। রাজধানী নিয়ামিতে গত বৃহস্পতিবার প্রেসিডেন্টের অনুগত সেনাদের সঙ্গে সামরিক বাহিনীর ব্যাপক গোলাগুলি চলে। সেখানে সেনারা চারটি ঘাঁটিতে অবস্থান নেয়। গোলাগুলির সময় স্থানীয় লোকজন সেখান থেকে পালাতে থাকে।উল্লেখ্য, তারজা একজন সাবেক সেনা কর্মকর্তা। ১৯৯৯ সালে তিনি নাইজারের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৪ সালের তিনি দ্বিতীয় মেয়াদে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন।