নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যে সেনা ঘাঁটির ভেতরে থাকা একটি গির্জায় আত্মঘাতী হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।এ হামলার সঙ্গে কে বা কারা জড়িত, তা জানা যায়নি। গতকাল রোববার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, হঠাত্ একটি গাড়ি জাজি এলাকায় সেনা ঘাঁটিতে ঢুকে গির্জার দেয়ালে গিয়ে আঘাত করে বিস্ফোরণ ঘটায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ১০ মিনিট পরে গির্জার বাইরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। সেনাবাহিনীর সন্দেহ, ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।গোষ্ঠীটি বর্তমান সরকারকে হটিয়ে ইসলামি শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে লড়াই করে যাচ্ছে। সম্প্রতি সংগঠনটি দেশের বিভিন্ন গির্জায় হামলা চালিয়েছে।