নাইজেরিয়ায় ঈদ উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার জোস শহরে গতকাল বৃহস্পতিবার খ্রিষ্টান, মুসলমান ও নিরাপত্তা বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কর্মকর্তারা জানান, ঈদের দিন এ সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষের কারণ সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে এক সেনা কর্মকর্তা জানান, ঈদ উদযাপনকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়।জোস শহরের এক কর্মকর্তা জানান, তাঁরা এ পর্যন্ত ২২ জনের মৃতদেহ পেয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই তরুণ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।