নাইজেরিয়ায় তেলের লরি বিস্ফোরণে নিহত ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় বাস ও তেলবাহী ট্যাংক লরির সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আজ শনিবার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।দেশটির কেন্দ্রীয় সড়ক নিরাপত্তা বিভাগ জানিয়েছে, গতকাল শুক্রবার নাইজেরিয়ার বেনিন-ওর সড়কে এ দুর্ঘটনা ঘটে। সড়কটি লাগোজের শিল্পাঞ্চলের সঙ্গে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলকে সংযুক্ত করেছে। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।রয়টার্স জানায়, নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। কারণ সেখানে রাস্তাগুলোর অবস্থা খারাপ এবং সড়কে নিরাপত্তার অবস্থাও নাজুক। গত বছরের নভেম্বরে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে পেট্রলের লরি বিধ্বস্ত হয়ে ৯৫ জন মারা যায়।