নাইজেরিয়ায় বিধ্বস্ত বিমানের সব যাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার প্রধান শহর লাগোসে গতকাল রোববার বিধ্বস্ত হওয়া বিমানের সব যাত্রী নিহত হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান হ্যারল্ড ডেমুরেন এ খবর নিশ্চিত করেছেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধ্বস্ত বিমানটিতে ১৫৩ জন যাত্রী ছিল। এ ঘটনায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ডানা এয়ার’-এর একটি বিমানকে একটি দোতলা ভবনের ছাদে আছড়ে পড়তে দেখেছেন তাঁরা। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুন ধরে যায়।বিমানটি নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে লাগোসে যাচ্ছিল।