নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ১৮৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর বাগায় সেনাবাহিনী ও ইসলামপন্থী জঙ্গিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ১৮৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়।দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, গত শুক্রবার রাতে এই সংঘর্ষ শুরু হয়। চলে কয়েক ঘণ্টা ধরে।সরকারি কর্তৃপক্ষের দাবি, সংঘর্ষের সময় জঙ্গিরা ভারী মেশিনগান, রকেটচালিত গ্রেনেড ব্যবহার করেছে। এ ছাড়া তারা বেসামরিক লোকজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।চাঁদের সীমান্তবর্তী দুর্গম শহরটিতে সংঘর্ষ শুরু হলে সেখানকার মানুষ পালাতে শুরু করে। পরিস্থিতি শান্ত হলে শনিবার তারা বিধ্বস্ত শহরটিতে ফিরে আসে।নাইজেরিয়ার মুসলিম-অধ্যুষিত উত্তরাঞ্চলে দীর্ঘ দিন ধরে জঙ্গিরা সক্রিয় রয়েছে।