নাইজেরিয়ায় সাত বিদেশি শ্রমিক অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় সাত বিদেশি শ্রমিককে অপহরণ করেছে বন্দুকধারীরা। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অপহূত ব্যক্তিদের মধ্যে ইতালি, গ্রিস, ফিলিপাইনের একজন করে ও লেবাননের দুজন নাগরিক রয়েছেন। অপহূত ব্যক্তিদের মধ্যে যুক্তরাজ্যের একজন নাগরিক আছেন বলে খবর পাওয়া গেলেও দেশটির কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি।এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই অপহরণের দায় স্বীকার করেনি। তবে দেশটির ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই অপহরণের ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপহরণকারীরা নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি নির্মাণ প্রতিষ্ঠানের শিবিরে হামলা চালিয়ে ওই বিদেশি শ্রমিকদের অপহরণ করে। এ সময় বন্দুকধারীদের গুলিতে ওই প্রতিষ্ঠানের একজন নিরাপত্তাকর্মী মারা যান। নাইজেরিয়ার ওই অঞ্চলে প্রায়ই তেলশ্রমিক ও বিদেশিদের অপহরণের ঘটনা ঘটে। অপহূত ব্যক্তিদের মুক্তির বিনিময়ে তেল কোম্পানিগুলোর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে দুর্বৃত্তরা।