নাইজেরিয়ার স্কুল লক্ষ্য করে ছোড়া রকেটে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার জোস শহরে একটি স্কুল লক্ষ্য করে ছোড়া রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের এক বাড়িতে গিয়ে পড়লে একটি ১০ বছরের শিশু মারা যায়। মুসলিম সহশিক্ষা স্কুলটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, শিশুটি তাদের ছাত্র নয়।বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে আজ মঙ্গলবার বলা হয়, হামলার সময় স্কুলে পরীক্ষা চলছিল।প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর ধরে জোসে জাতিগত ও ধর্মীয় দাঙ্গা চলছে এবং নজরুল ইসলাম জুনিয়র অ্যান্ড সিনিয়র স্কুলে এর আগেও নানা সমস্যা হয়েছিল। কয়েক সপ্তাহ আগে স্কুলটির আশপাশে বোমা পেতে রাখার দায়ে কয়েকজনকে আটক করা হয় এবং বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।নাইজেরিয়ার প্লাটু প্রদেশের রাজধানী জোস। শহরটির উত্তরে মুসলমান এবং দক্ষিণে খ্রিষ্টান ও প্রাণবাদীদের বাস। গত সপ্তাহে প্রদেশেটিতে জানাজার সময় বোকো হারাম নামের জঙ্গি গোষ্ঠীর হামলায় দুই ব্যক্তি মারা যান।