নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে আজ দায়িত্ব নেবেন গুডলাক জনাথন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে আজ রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন গুডলাক জনাথন। তিনি আগামী চার বছর দায়িত্ব পালন করবেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে গত মাসে গুডলাক জনাথন নির্বাচনে বিজয়ী হন। নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ বলে বিবেচনা করা হলেও ফলাফল ঘোষণার পর পরই বিরোধীরা সহিংসতায় জড়িয়ে পড়ে। এখনো সেখানে ব্যাপক বিভাজন রয়েছে।রাজধানী আবুজার আজকের অনুষ্ঠানে আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিদেশি অতিথি ও ধর্মীয় নেতা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। জনাথনের ক্ষমতা গ্রহণ উপলক্ষে সামরিক কুচকাওয়াজও অনুষ্ঠিত হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।