নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে শতাধিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিভার্স প্রদেশে পেট্রলবাহী ট্যাংকার বিস্ফোরণে শতাধিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাত্ক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।বিবিসি অনলাইনের খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার বিকেলে রিভার্স প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণের পর ওই ট্যাংকারের পাশে থাকা লোকজন দৌড়ে পালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়। তাদের মধ্যে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া প্রায় ৩৫ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।