নাইজেরিয়ায় পোলিওকর্মীদের ওপর গুলি, নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার একটি স্বাস্থ্যকেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে পোলিও টিকাদান কর্মসূচির নয়জন নারীকর্মী নিহত হয়েছেন।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, আজ শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় কানো শহরে মোটরসাইকেলে করে এসে একটি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এ হামলার আধা ঘণ্টা পর শহরের বাইরে হটোরো শহরতলিতে স্কুলফেরত শিশুদের নিয়ে অপেক্ষায় থাকা নারীদের লক্ষ্য করে ফের গুলি ছোড়ে বন্দুকধারীরা। উভয় হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্বাস্থ্যকেন্দ্রে হামলার দায়িত্ব উগ্রপন্থীরা স্বীকার করলেও স্কুলফেরত শিশু ও নারীদের ওপর হামলার কথা কেউ স্বীকার করেনি। তবে সরকার দাবি করেছে, পশ্চিমা শিক্ষাবিরোধী একটি উগ্রপন্থী সংগঠন এ হামলা চালাতে পারে। সংগঠনটি ২০১০ সাল থেকে এখন পর্যন্ত এক হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।বিশ্বের সবচেয়ে বেশি পোলিও আক্রান্ত দেশের মধ্যে নাইজেরিয়া তৃতীয় অবস্থানে।