নাইজেরিয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ১০ বাসযাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ নাইজেরিয়ার পোর্ট হারকোর্টে একটি বাসের ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অন্তত ১০ জন যাত্রী নিহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ তথ্য জানায়। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনাকবলিতদের সাহায্য করতে গিয়ে আহত হয়েছে ১২ জন উদ্ধারকর্মী। রিভারস স্টেট পুলিশের মুখপাত্র রিটা আবেই এ খবর জানান। একটি সংস্থার ক্যামেরাম্যান জানান, নিহতদের মধ্যে ১০ জন এমনভাবে পুড়ে গেছে যে তাদের চেনাই যায়নি।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে বাসে কতজন যাত্রী ছিল এবং কতজন বেঁচে আছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।