নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৬২ আরোহীর মৃত্যুর আশঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার লাগোস শহরে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের ১৬২ জন আরোহীদের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আজ রোববার স্থানীয় ডানা এয়ারলাইন্সের উড়োজাহাজটি লাগোস থেকে আবুজা শহরে যাত্রা করেছিল।নাইজেরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান হ্যারল্ড ডেনুরেন স্থানীয় গণমাধ্যমকে জানান, বিমানটিতে ১৬২ জন আরোহী ছিল। তিনি আশঙ্কা করছেন আরোহীদের কেউ বেঁচে নেই।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমানটি একটি ভবনের ওপর আছড়ে পড়ার পরই আগুনের শিখা জ্বলে ওঠে।নাইজেরিয়ার জরুরি ব্যবস্থা সংস্থার (নিমা) মুখপাত্র ইউসুয়া শোয়েব বলেন, লাগোসের অ্যাঞ্জেলা ডেভিস এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।