নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার প্রধান নগর জোসে গতকাল শুক্রবার রাতে এক শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। নাইজেরিয়ার সরকারি উপদেষ্টা চোজি গিয়াং জানান, শহরের আঙ্গুয়া রুকুবা ও কাবং এলাকায় ২০ মিনিটের মধ্যে পাঁচটি বোমা বিস্ফোরিত হয়। তিনি জানান, শহরে বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছিল। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি। একজন স্থানীয় সামরিক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা কর্মীরা এলাকাগুলোতে টহল দিচ্ছে। বিবিসি, সিএনএন।