নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১২০, কারফিউ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো শহরে গতকাল শুক্রবার কয়েকটি স্থানে একযোগে বোমা হামলায় ১২০ জন নিহত হয়েছে। হামলার পর কর্তৃপক্ষ শহরজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছে। ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারাম হামলার দায় স্বীকার করেছে।নাইজেরিয়ার পুলিশ এক বিবৃতিতে, বোমা বিস্ফোরণে ১২০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে শহরের চারটি পুলিশ স্টেশন, রাষ্ট্রীয় নিরাপত্তা সার্ভিসের আঞ্চলিক সদর দপ্তর, পাসপোর্ট ও অভিবাসন কার্যালয়ও রয়েছে।দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটি থেকে সংবাদদাতা জানান, কানো শহরে এখনো আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন স্থানে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।হামলার প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় কয়েকটি স্থান থেকে বন্দুকযুদ্ধের শব্দ শোনা গেছে। একটি পুলিশ স্টেশনে হামলার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, ছয়জন বন্দুকধারী একটি কার ও একটি মোটরসাইকেলে করে গুলি ছুড়তে ছুড়তে পুলিশ স্টেশন ভবনের কাছে আসে। এরপর তারা বিস্ফোরণ ঘটায়।উত্তর-পশ্চিমাঞ্চলীয় মেইদুগুরি শহরে বোকো হারামের মুখপাত্র আবুল কাকা সাংবাদিকদের বলেন, কানো শহরে কর্তৃপক্ষ তাদের সদস্যদের মুক্তি না দেওয়ায় ওই হামলা চলানো হয়।