নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ২৫
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পানশালায় সন্দেহভাজন কট্টর ইসলামপন্থীদের বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছে। গতকাল রোববার উত্তর-পশ্চিমাঞ্চলের মাইদুগুরি শহরে এ হামলা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শী ও সামরিক সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে কয়েকজন হামলাকারী মোটরসাইকেলে চড়ে এসে পানশালাটি লক্ষ্য করে বিস্ফোরকদ্রব্য নিক্ষেপ করে। সামরিক কর্মকর্তারা বলছেন, হামলাকারীরা কট্টরপন্থী সংগঠন বোকো হারামের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক কর্মকর্তা জানান, হামলায় প্রায় ২৫ জন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থাকে জানিয়েছে, হামলার ধরন দেখে মনে হচ্ছে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য ওই হামলা চালানো হয়। ১০ দিন আগে নাইজেরিয়ার রাজধানী আবুজার বাইরে জাতীয় পুলিশ সদর দপ্তরের বোমা হালার দায় স্বীকার করেছে বাকো হারাম। কট্টরপন্থী সংগঠনটি সে দেশে শরিয়া আইন প্রতিষ্ঠার পক্ষে।