নাইজেরীয় মুদ্রা সংস্কারের পরিকল্পনা স্থগিত
জনবিক্ষোভের মুখে নাইজেরিয়ার প্রেসিডেন্ট জোনাথল গুডলাক আজ শনিবার নতুন নোট ও মুদ্রামান নির্ধারণের সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্টের উপদেষ্টা রুবেন আবাতি বলেন, ‘সিদ্ধান্তটি আপাতত স্থগিত করা হয়েছে, যাতে এ বিষয়ে আরও পরিষ্কার বক্তব্য দেওয়ার সময় পায় কেন্দ্রীয় ব্যাংক।’বিবিসির খবরে বলা হয়, নাইজেরীয় সরকারের ধারণা, কম মানের মুদ্রার প্রচলন জনগণের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়িয়ে দেয়। সাধারণ মানুষ খুচরা পয়সা পছন্দ করে না। তবে তাদের ধারণা, বেশি মানের নোট চালু হলে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে।নাইজেরিয়ায় বর্তমানে সবচেয়ে বেশি মানের নোট এক হাজার নাইরা (নাইজেরীয় মুদ্রা), আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ছয় ডলার। এ নোটে বেশি মূল্যের জিনিসপত্র কেনা কষ্টসাধ্য বলে মনে করে সরকার। এ কারণে সরকার পাঁচ হাজার নাইরার নোট ছাড়তে আগ্রহী।সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০ নাইরা পর্যন্ত সব নোট পয়সায় রূপান্তর করে প্রচলন করা হবে। ক্যাশ মেশিনে নোটের বদলে পয়সার ব্যবহার বাড়ানোর উদ্যোগও নেওয়া হতে পারে।