নাইন ইলেভেনে নিহতদের নাম ঘোষণা হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলার নবম বর্ষপূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার, পেন্টাগনের সদর দপ্তরসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। এসব হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। তবে এবারের বর্ষপূর্তি উপলক্ষে একজন মার্কিন ধর্মযাজক কোরআন শরিফ পোড়ানোর ঘোষণা দিলে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। পরে অবশ্য ওই যাজক তাঁর কর্মসূচী প্রত্যাহার করে নেন।হামলার বর্ষপূতির আগে যুক্তরাষ্ট্রে ঈদের জামাতে নাইন-ইলেভেনের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য দোয়া চাওয়া হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ১৯ জন জঙ্গি চারটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিনতাই করে। এর পরই সন্ত্রাসীরা দুটি বিমান নিয়ে নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলা চালায়। এতে বিমানদুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং মাটিতে মিশে যায় বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বিশাল ভবনটি। একটা বিমান নিয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায় জঙ্গিরা। এতে পেন্টাগনের একাংশের ক্ষতি হয়। অপর বিমানটি পেনসিলভেনিয়ার বিধ্বস্ত হয়। আজ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা বিশ্ব বাণিজ্য কেন্দ্র ধ্বংস-সম্পর্কিত এক স্মরণসভায় নাইন ইলেভেনের হামলায় নিহতদের সবার নাম ঘোষণা করা হবে। এ স্মরণসভায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত থাকবেন।নাইন ইলেভেনের হামলার নবম বর্ষপূর্তি পালনের সময় প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনে উপস্থিত থাকবেন। অন্যদিকে বর্তমান মার্কিন ফাস্ট লেডি মিশেল ওবামা এবং সাবেক মার্কিন ফাস্টলেডি লরা বুশ পেনসিলভেনিয়া ও শেঙ্কসভিলের অনুষ্ঠানে যোগ দেবেন। সূত্র: বিবিসি অনলাইন