নাঈমের সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবালের মতো চার-ছয়ের ফুলঝুরি নেই। সাকিব আল হাসানের মতো স্ট্রোকসমৃদ্ধ ইনিংসও নয়। তার পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে নাঈম ইসলাম ১০৮ রানের যে ইনিংসটি খেললেন, তা এককথায় অসাধারণ! দলের প্রয়োজনে মাটি কামড়ে পড়ে থাকলেন উইকেটে। পাঁচ ঘণ্টা ৫৩ মিনিট উইকেটে থেকে শুধু ফলোঅনের শঙ্কাই ঝেটিয়ে বিদায় করেননি, প্রথম ইনিংসে দলকে ২৯ রানের লিডও এনে দিতেও বড় ভূমিকা রেখেছেন। প্রতিপক্ষের ৫২৭ রান টপকে এই লিড! উত্তরকালে ঢাকা টেস্টের স্মৃতিতে নাঈমের সেঞ্চুরিটা জ্বলবে অনন্য হয়ে