নাক কান গলা সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যান: নাক, কান, গলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।সমস্যা: আমার মায়ের বয়স ৫০ বছর। তিনি একজন গৃহিণী। তিন বছর ধরে তিনি কানের সমস্যায় ভুগছেন। কানের মধ্যে সব সময় শোঁ শোঁ শব্দ হয়। মাঝেমধ্যে এত শব্দ করে যে তাঁর মাথা ধরে যায়। নাক, কান ও গলা বিভাগের কয়েকজন বিশেষজ্ঞ তাঁর চিকিৎসা করেছেন, কিন্তু তেমন কোনো উপকার পাননি।চিকিৎসক বলেছিলেন, এটি তেমন কোনো সমস্যা নয়। কানের কয়েকটি পরীক্ষা কারানো হলেও কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু এখন আমার মায়ের এ সমস্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। রাতে ঘুমাতে অসুবিধা হচ্ছে। আমার মা কী ধরনের সমস্যায় ভুগছেন? কীভাবে এর সমাধান হতে পারে?সাদিকহোসেনপুর।সমাধান: আপনার মায়ের কানের মধ্যে যে শব্দ হয়, এটা এক ধরনের উপসর্গ, কোনো রোগ নয়। চিকিৎসাবিজ্ঞানে আমরা একে টিনিটাস বলি। এটি কখনো কানের রোগের সঙ্গে, আবার কখনো শরীরের অন্য সমস্যার জন্য দেখা দিতে পারে। ৫০ বছর পর সাধারণত বয়সজনিত বধিরতা, উচ্চশব্দজনিত বধিরতা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অটোস্কেলেরোসিস ও মেনিয়াজ রোগের কারণে এমনটা হতে পারে। আর কানবহির্ভূত রোগের মধ্যে অ্যানিমিয়া, থাইরয়েডের সমস্যা, স্নায়ুরোগ, হতাশা ও দুশ্চিন্তায় এমন উপসর্গ দেখা দিতে পারে। আপনার মায়ের কানের অডিও মেট্রি বা শ্রবণমাত্রা পরিমাপ করা প্রয়োজন। কানে যদি শ্রবণমাত্রা কম থাকে, তাহলে কানের রোগ আছে বলে মনে করা যাবে। অনেক সময় কিছু ওষুধের সাহায্যে টিনিটাস ভালো হয়; আবার টিনিটাস মাসকার ব্যবহার করলেও উপশম পাওয়া যেতে পারে। তাই শিগগির একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন।