প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাকে সর্ষের তেল দিয়ে ঘুম— কথাটা আমাদের কাছে যে মানে তৈরি করে, সেটা হলো বেশ আয়েশ করে, কোনো চিন্তাভাবনা ছাড়াই নিরবচ্ছিন্ন ঘুম। আর এই নিরবচ্ছিন্ন ঘুমের সঙ্গে যে কথাটি সম্পর্কযুক্ত, সেটা হলো নাকডাকা। আরামের ঘুমে অনেকেরই আছে নাকডাকার বদভ্যাস। এটা আশপাশের মানুষকে বিরক্তও কম করে না। আপনি হয়তো খুব আরাম করে ঘুমাবেন, হঠাৎ পাশের জনের নাকডাকার শব্দ। বিরক্ত হয়ে বলবেন, ‘আরে বন্ধ করেন এই তামাশা।’ আবার রাত হলেই দেখা যাবে আরেকজন আপনাকে ধাক্কা দিয়ে তুলবে এই একই কথা বলে। কিন্তু যদি এটা হয় ম্যাসাচুসেটস, তাহলে নির্ঘাত মামলা ঠুকে দিতে পারেন সেই ব্যক্তির বিরুদ্ধে, যে রাতদুপুরে আপনার ঘুমে আনে ব্যাঘাত। কেননা, আইন অনুযায়ী সেখানে নাকডাকারও নিয়ম আছে। সেখানকার আইনগ্রন্থে স্পষ্ট লেখা আছে, ‘নাকডাকা কঠোরভাবে নিষিদ্ধ, যদি না ঘরের জানালা পুরোপুরি বন্ধ থাকে।’