নাকের সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যা: আমার বয়স ২১ বছর। বছরের প্রায় সব সময় নাকের যেকোনো এক ছিদ্র বন্ধ থাকে। বাঁ পাশের ছিদ্র বন্ধ থাকলে ডান পাশেরটা পুরো খোলা থাকে এবং ডান পাশেরটা বন্ধ থাকলে বাঁ পাশেরটা পুরো খোলা থাকে। যে ছিদ্র যখন বন্ধ থাকে, তখন নাক ঝাড়লেও তেমন কোনো সর্দি বের হয় না। আমার ঠান্ডা লাগার ও কিছুটা অ্যালার্জির সমস্যা আছে। বেশি ধুলাবালি নাকে গেলে নাক চুলকায় ও হাঁচি হয়। চিকিৎসক দেখিয়েছি কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। এখন কী করতে পারি?অমিত বিশ্বাস, দৌলতপুর, খুলনা।পরামর্শ: মানুষের নাকের ধরনটা এ রকম যে বাম পাশে বাতাস চলাচল বেশি হলে ডান পাশে বাতাস তুলনামূলক কম হয়। এটা স্বাভাবিক ঘটনা। একে নোজ সাইকেল বলে। এ ক্ষেত্রে আপনার সমস্যাটা মানসিকও হতে পারে। তবে যেহেতু বলেছেন, আপনার অ্যালার্জি ও ঠান্ডার সমস্যা আছে সে কারণে এটি অ্যালার্জি বা ঠান্ডা লাগা থেকেও হতে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরও যেহেতু সমস্যা সারেনি, এখন আপনার নাক পরীক্ষা করা জরুরি। নাকের ভেতরের বাঁকা হাড়, পলিপ বা সাইনোসাইটিসে তিন রোগ থেকে এ ধরনের সমস্যা হতে পারে। অস্ত্রোপচার করে এ তিনটি রোগ সারিয়ে তোলা সম্ভব। অ্যালার্জি থেকে হলে যেসব বস্তুর কারণে অ্যালার্জি হয় তা ব্যবহার, খাওয়া বা সংস্পর্শে আসা যাবে না। টাটকা ফলমূল, পানি ইত্যাদি খেতে হবে।অধ্যাপক ও চেয়ারম্যান, নাক-কান ও গলারোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়