নাখোশ প্যাটিনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোয়াইলাইট সাগা ছবিতে নিজের চরিত্রটি নিয়ে বেজায় নাখোশ রবার্ট প্যাটিনসন। ছবিতে এডওয়ার্ড কালেন নামের এক ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও চরিত্রটি তাঁর অনেক ভক্ত বেশ পছন্দ করেছে, কিন্তু প্যাটিনসন নিজেই এখন চরিত্রটি পছন্দ করছেন না। যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট সাময়িকীর অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে প্যাটিনসনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, চরিত্রটির মধ্যে যেমন খুঁত রয়েছে, তেমনি এটি কুৎসিতও। এর মধ্যে ভালো লাগার কী আছে তা তাঁর বোধগম্য নয়। ভক্তরা অনেকেই মন্তব্য করেছেন যে এ চরিত্রে প্যাটিনসনই সবচেয়ে মানানসই। মূলত এ মন্তব্যই তাঁর বিরক্তির কারণ। আইএএনএস।