নাখোশ রানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নো ওয়ান কিলড জেসিকায় অভিনয়ের পর থেকে এক ধরনের শীতঘুমেই চলে গেছেন রানী মুখার্জি। সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে খবর প্রায় হয়নি বলা চলে। এমনিতে ব্যক্তিগত জীবনযাপন আড়াল রাখার ব্যাপারে বেশ পটু এই তারকা। তাই সাংবাদিকেরাও খুব বেশি সুবিধা করে উঠতে পারেননি এত দিন।তবে এটা সবার জানা, কয়েক বছর ধরে ছবির নির্মাতা আদিত্য চোপড়াকে রাজার আসনে বসিয়ে রেখেছেন রানী। কদিন আগে গোপনে অবকাশযাপন করে এলেন এই জুটি।আর যেদিন ফিরলেন, সেদিন বিমানবন্দরে একের পর এক ঝলসে উঠল তাদের দিকে তাক করে রাখা ক্যামেরার আলো। তা দেখে রানী ভীষণ নাখোশ। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে তুলকালাম কাণ্ডই বাধিয়ে দিলেন প্রায়।ক্ষমা চেয়ে তবেই পার পেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জি নিউজ।