নাগরিক সুবিধা পাচ্ছে না পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরবাসী কর দিচ্ছে প্রতিবছর। কিন্তু পৌরসভার নাগরিক হিসেবে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তার কোনোটাই ঠিকমতো পাচ্ছে না তারা। পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে রাস্তা থেকে পানি সরে না। জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এলাকায় নির্দিষ্ট স্থানে ডাস্টবিন না থাকায় ময়লা-আবর্জনা স্তূপ হয়ে থাকে। ময়লার গাড়ি সময়মতো না আসায় রাস্তাঘাটে বের হলে গন্ধে নাকে রুমাল দিতে হয়। রাস্তায় বাতি না থাকায় রাতের বেলা ছিনতাইকারীদের ভয় থাকে। বাতি লাগানোর কথা থাকলেও পৌর কর্তৃপক্ষের নজর থাকে না বছরের পর বছর। ফুটপাত দখল করে অনেকেই দোকানপাট তুলে ব্যবসা করলেও কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে। সিলেটের গোলাপগঞ্জ ও সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরবাসীর সঙ্গে কথা বলে এ রকম দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে।