নাগরিক সুবিধাবঞ্চিত জকিগঞ্জ পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ বাংলাদেশের জেলাগুলোর মধ্যে জেলা সদর থেকে সবচেয়ে দূরত্বের উপজেলার নাম। জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। সীমান্তবর্তী এ উপজেলা সদরকে ১৯৯৯ সালের ১ সেপ্টেম্বর পৌরসভায় উন্নীত করা হয়। প্রথম পৌর নির্বাচন হয় ২০০৬ সালের ১৩ মার্চ। নয়টি ওয়ার্ডের এ পৌরসভায় লোকসংখ্যা ১৬ হাজার ২০০ জন। এর মধ্যে পুরুষ আট হাজার ৭২৫ এবং মহিলা সাত হাজার ৪৭৫ জন। মোট পরিবারের সংখ্যা দুই হাজার ৮৪৫টি। সাত দশমিক ২০ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভায় কাঁচা রাস্তা ১৯ দশমিক ৫০০ কিলোমিটার, ইটের রাস্তা ৯ দশমিক ১৩০ কিলোমিটার এবং পাকা রাস্তা ২১ দশমিক ৩৭০ কিলোমিটার। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সরকারি কলেজ, তিনটি মাধ্যমিক বিদ্যালয় (দুটি সরকারি), পাঁচটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদ্রাসা (আলিয়া একটি, কওমি দুটি) রয়েছে। জকিগঞ্জ পৌর শহর প্রতিষ্ঠার প্রায় দশক পূর্ণ হলেও সেই গ্রাম্য কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। প্রত্যাশিত কোনো উন্নয়নও নেই। সরেজমিন ঘুরে পৌর শহরের সমস্যার আদ্যোপান্ত তুলে ধরেছেন সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।