নাগা কাউন্সিল মনিপুরে মহাসড়ক অবরোধ শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবার থেকে মনিপুরের ৩৯ ও ৫৩ নম্বর মহাসড়কে ২০ দিনব্যাপী অর্থনৈতিক অবরোধ শুরু করেছে ইউনাইটেড নাগা কাউন্সিল। এর আগে ইউনাইটেড নাগা কাউন্সিলের নেতৃত্বে অল নাগা স্টুডেন্টস এসোসিয়েশন, স্বায়ত্তশাসিত জেলা কাউন্সিল সংশোধনী আইন ২০০৮ বাতিলের দাবিতে মনিপুর মহাসড়কে ৬৮ দিনের অবরোধ কর্মসূচি পালিত হয়, ফলে সেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকট সৃষ্টি হয়।স্বায়ত্তশাসিত জেলা কাউন্সিল সংশোধনী আইন ২০০৮-এর মাধ্যমে আদিবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে দাবি করে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে এই অবরোধ কর্মসূচিকে সামনে রেখে মনিপুরের ইমফাল-ডিমাপুর ও ইমফাল-শিলচর সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।