নাগাদের অবরোধ তুলতে মনিপুরে সেনা পাঠাচ্ছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বের মনিপুর রাজ্যের নাগা উপজাতিদের ডাকা অবরোধ তুলতে সেখানে সরকার আধাসামরিক বাহিনী পাঠাচ্ছে। দুই মাস ধরে প্রধান সড়ক বন্ধ থাকায় ওই এলাকায় খাদ্যদ্রব্য ও চিকিত্সাসামগ্রীর সংকট দেখা দিয়েছে এবং দামও বৃদ্ধি পাওয়ায় সরকার এ উদ্যোগ নিয়েছে বলে বিবিসি জানিয়েছে।বিচ্ছিন্নতাবাদী নাগা উপজাতি নেতা থুইংগালেং মুইবাহকে তাঁর জন্মভূমি সফরের সরকারি নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে নাগারা এই অবরোধের ডাক দেয়। নাগা বিদ্রোহীরা এক দশক ধরে পৃথক আবাসভূমির দাবিতে সশস্ত্র তত্পরতা চালিয়ে আসছে।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বিক্ষুব্ধ নেতাদের দাবি দাওয়া শুনতে তাঁদের সঙ্গে দেখা করেছেন।সেনাবাহিনী জোরপূর্বক অবরোধ তোলার কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সর্বশেষ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা হিসেবে মনে করা হচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী জিকে পিল্লাই বলেন, আজ মঙ্গলবার থেকে সেখানে সেনাবাহিনী পাঠানো হবে।