নাচ নিয়ে রিয়েলিটি শোতে ফেরদৌস শিবলী মহম্মদ ও শাওন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ শিরোনামে নাচের রিয়েলিটি শো আয়োজন করছে বাংলাভিশন। এখানে প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন ফেরদৌস, শিবলী মহম্মদ ও শাওন। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পাবেন পাঁচ লাখ টাকা ও একটি সোনার মুকুট, দ্বিতীয় বিজয়ী পাবেন তিন লাখ টাকা ও একটি সোনার মুকুট, তৃতীয় বিজয়ী পাবেন এক লাখ টাকা এবং চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী দুজন পাবেন ২৫ হাজার টাকা করে। গতকাল শনিবার দুপুরে হোটেল রূপসী বাংলায় এই অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক, অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ এবংম্যাঙ্গোলির পক্ষ থেকে গ্লোব সফ্ট ড্রিংকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ।