আজ এটিএন বাংলায় প্রচারিত হবে নাটক ‘পৌষ ফাগুনের পালা’। নাটকে অভিনয় করেছেন সোহানা সাবা। আজকের কথোপকথন তাঁর সঙ্গে— ‘পৌষ ফাগুনের পালা’ নাটকে আপনি একটি গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করছেন।এখানে আমার চরিত্রটির নাম প্রমীলা। আমি বাড়ির মেজো বউ। বাড়িতে মেজো বউয়ের প্রভাব খুব বেশি। দেবরের সঙ্গে এই বউয়ের একটা প্রেমময় সম্পর্ক আছে। বাড়ির অনেকেই এই সম্পর্কের বিষয়টা জানে। তবে জেনেবুঝেও এ নিয়ে কেউ খুব বেশি উচ্চবাচ্য করে না। আপনি বুলবুল ললিতকলা একাডেমিতে যোগ দিয়েছেন? আমি বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) নাচের শিক্ষক হিসেবে যোগ দিয়েছি। জুলাই মাসের ১৬ তারিখ থেকে এখানে কাজ করছি। বড়রা ছাড়াও একদল বাচ্চাকাচ্চা আমার ছাত্র। বাচ্চাদের নাচ শেখানোটা খুব উপভোগ করছি। সত্যিই অন্য রকম অভিজ্ঞতা। মুরাদ পারভেজের ‘দৌড়’ ছবিতে আপনি কাজ করছেন?ছবিতে আমার চরিত্রটি একজন তথাকথিত নায়িকার। যার আসল কাজ চৌর্যবৃত্তি। এ বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে। মুরাদ পারভেজের দৌড় নাটকের কাহিনি অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে। আপনি এখন উত্তরায়?উত্তরায় মানবজমিন-এর শুটিং করছি। দ্বিতীয় দফায় এই ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। এখানে মিথিলা নামের চরিত্রটি করছি। এই মেয়েটি বাম রাজনীতির সঙ্গে জড়িত। মিথিলার রাজনীতি করাটা তার স্বামী ঠিক মানতে পারছে না। রাজনীতিতে জড়ানো নিয়ে স্বামীর সঙ্গে মিথিলার মনোমালিন্য চলছে। স্বামীর ধারণা, দলের নেতার সঙ্গে মিথিলার প্রেমঘটিত কোনো ব্যাপার আছে। এই নিয়ে টানাপোড়েন চলছে। ঈদের কাজ কী করছেন?আমি আসলে একসঙ্গে খুব বেশি কাজ কখনো করি না। আমি কম আর ভালো কাজে বিশ্বাসী। ঈদের কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। আরেকটি নাটকের শুটিং শিগগির শুরু হবে। বিনোদন প্রতিবেদক