নাচলেন মেদভেদেভ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচেও পারদর্শী দিমিত্রি মেদভেদেভ। গতকাল বৃহস্পতিবার স্কুলের ছেলেমেয়েদের সঙ্গে নেচেছেন রাশিয়ার এই প্রেসিডেন্ট।কেরেলিয়ে অঞ্চলের একটি স্কুলে গিয়েছিলেন মেদভেদেভ। উদ্দেশ্য, স্থানীয় স্কুল ও কিন্ডারগার্টেনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়া। বৈঠকের একপর্যায়ে বিরতি নিয়ে স্কুলের শিশুদের সঙ্গে নাচতে যান মেদভেদেভ।রয়টার্সের একটি ভিডিওতে দেখা গেছে, স্কুলের ছেলেমেয়েদের সঙ্গে বেশ সাবলীলভাবে নাচছেন রাশিয়ান প্রেসিডেন্ট মেদভেদেভ।