নাচে গানে নাটকে মুখরিত ফরিদপুরের জসীমমঞ্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পল্লিকবি জসীমউদ্দীনের পৈতৃক বাড়িসংলগ্ন জসীম উদ্যানে পক্ষকালব্যাপী জসীম পল্লিমেলার তৃতীয় দিন ছিল গতকাল রোববার। মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণের জসীমমঞ্চে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। গতকাল আটটি সাংস্কৃতিক সংগঠন তাদের বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে। সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত ওই আটটি প্রতিষ্ঠান গান, নাচ ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিবেশনের মাধ্যমে মুখরিত করে রাখে জসীমমঞ্চ।