নাচের জন্য সাধনার বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে নাচের ওপর উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার জন্য বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্র সাধনা। সংগঠনটির সাধারণ সম্পাদক লুবনা মারিয়াম জানান, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের নাচের ওপর আগ্রহ তৈরি এবং তাদের দক্ষ করে তোলার জন্য এই বৃত্তির প্রবর্তন করা হলো। এই বৃত্তির আর্থিক দিকটি দেখছে সার্ক উইমেনস অ্যাসোসিয়েশন। প্রথমবার বৃত্তি পেলেন নৃত্যশিল্পী আবু নাঈম। তিনি ভারতের কলকাতার রিদোমোজায়িকে শাস্ত্রীয় জ্যাজ নাচের ওপর প্রশিক্ষণ নেবেন। এই বৃত্তি প্রদান উপলক্ষে সম্প্রতি সাধনা এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে।