নাচোলে জামায়াত-শিবিরের বিরুদ্ধে দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে মামলা দুটি করেন নাচোল থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান ও এসআই সাইফুল আলম। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের ওপর জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের হামলার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯২ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। এ ছাড়া, জননিরাপত্তা বিঘ্নিত ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অনেকজনকে আসামি করে আরেকটি মামলা হয়। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।গতকাল বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ওসিসহ সাতজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ওই সময় নাচোল উপজেলা জামায়াতের আমির ইয়াহহিয়া খালেদসহ পাঁচজনকে আটক করা হয়।