নাজমুল হুদা দম্পতির সাজার রায় বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় নাজমুল হুদা দম্পতির সাজার রায় বাতিল করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও মো. আতাউর রহমান খানের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের আপিল মঞ্জুর করে এ রায় দেন।জানা যায়, দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২১ মার্চ ধানমন্ডি থানায় দুদকের উপপরিচালক মো. শরিফুল ইসলাম মামলাটি দায়ের করেন। ২০০৭ সালের ২৭ আগস্ট বিচারিক আদালতের রায়ে নাজমুল হুদার সাত বছর ও তাঁর স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে তাঁরা ওই বছরই হাইকোর্টে আপিল করেন। আপিলের ওপর শুনানি শেষে আজ আদালত এই রায় দেন।আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও হুদা দম্পতির পক্ষে নাজমুল হুদা নিজেই মামলা পরিচালনা করেন।