নাজমুল হুদাকে বিএনপির ভাইস চেয়ারম্যান, মীর নাসিরকে উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নাজমুল হুদাকে ভাইস চেয়ারম্যান এবং মীর মোহাম্মদ নাসিরউদ্দীনকে উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্যপদে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী জানান, গত বছরের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির জাতীয় কাউন্সিলে প্রাপ্ত ক্ষমতাবলে চেয়ারপারসন খালেদা জিয়া এ দুজনকে মনোনয়ন দেন।