নাজিরপুরে জমিসংক্রান্ত বিরোধে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাতিলাখালী গ্রামে আজ সোমবার সকালে জসীম উদ্দিন (২৩) নামের একজন খুন হয়েছে। পুলিশ এ ঘটনায় ছয়জনকে আটক করেছে।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. মালেক জানান, সকালে বাড়ির কাছে নিজেদের একটি জমিতে যান জসীম। এ সময় প্রতিবেশী হাতেম আলীসহ অন্যরা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতেম আলীর সঙ্গে থাকা লোকজন জসীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।আ. মালেক আরও জানান, এ ঘটনায় হাতেম আলী, জহিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল হোসেন, বাবুল শেখ ও আবদুর রউফকে আটক করা হয়েছে। নাজিরপুর সদর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান ও নাজিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান বলেন, ‘জসীম উদ্দিন ও হাতেম আলী দুই পক্ষের মধ্যে প্রায় ৬৫ শতক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। আমরা এ বিষয় একাধিকবার সালিস করেছি।